পোস্টগুলি

Hajj লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হাজীদের জন্য সৌদি সরকার এর কি কি জরুরি কাজ করা উচিৎ

 হাজীদের কষ্ট লাঘবে সৌদি সরকারের কি কি করা উচিৎ ? জামারা থেকে কাবা ঘর পর্যন্ত সমগ্র রাস্তার উপরে শেড তৈরি করা যাতে হাজিরা পাথর নিক্ষেপ করে আবার কাবা ঘর তাওয়াফ ও সাইয়ি করে মিনায় ফিরে যেতে পারে  রাত্রি যাপনের জন্য। ঐদিন হাজীদের সবচেয়ে কষ্টের দিন। ঐদিন নিচের কাজ গুলি করতে হয় :  হজের দশম দিনে (১০ই জিলহাজ বা ইয়াউমুন নাহার / কোরবানির দিন) পরপর ৫টি প্রধান কাজ সম্পন্ন করতে হয়: ১. কঙ্কর নিক্ষেপ (রমী): সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের মধ্যে মিনায় অবস্থিত বড় জামরায় (জামরাতুল আকাবা) ৭টি পাথর বা কঙ্কর নিক্ষেপ করা। প্রতিটি পাথর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলা। ২. কোরবানি করা (নাহর): পাথর মারার পর নিজের ওয়াজিব কোরবানি সম্পন্ন করা (তামাত্তু বা ক্বিরান হজ পালনকারীদের জন্য বাধ্যতামূলক, তবে ইফরাদ হজ পালনকারীদের জন্য নফল)। ৩. চুল মুণ্ডন বা ছোট করা (হলক বা কসর): কোরবানি শেষ করার পর পুরুষরা পুরো মাথা মুণ্ডন করবেন অথবা মাথার সব দিকের চুল সমানভাবে ছোট করবেন। নারীরা চুলের অগ্রভাগ আঙুলের এক কর (প্রায় এক ইঞ্চি) পরিমাণ কাটবেন। নোট: চুল কাটার পরই ইহরামের প্রাথমিক বিধিনিষেধ উঠে যায় (তাহাল্লুলে...

হজ্জের সময় সবচেয়ে কষ্টের দিন কোনটি ?

  হজ্জে যাওয়ার পর মক্কায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তারমধ্যে সবচেয়ে ভয়ানক ও মারাত্মক সমস্যা হলো দুপুর বেলা ৪২ - ৪৫ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করে 3-4 কিলোমিটার হাঁটা | আমাদের হোটেল ছিল হারাম শরীফ এর কাছে | যার দূরত্ব ছিল জামারা থেকে প্রায় 3-4 কিলোমিটার | হজ্জের তৃতীয় দিন অর্থাৎ 10 জিলহজ মুজদালিফা থেকে জামারায় আসতে হয় বড় শয়তানকে 7 টি পাথর মারার জন্য | সন্ধ্যার আগেই এটা করতে হয় | মুজদালিফা থেকে আসার সময় ট্রেন এ উঠতে হয় ভীষণ যুদ্ধ করে | এই সময় লক্ষ লক্ষ লোক লাইন এ দাঁড়িয়ে ট্রেনে উঠে থাকে | ট্রেন জামারা স্টেশন এ আসার পর বড় শয়তানকে পাথর মারতে হয় | পাথর মারার পর হোটেল এ বা হারাম শরীফ এ যাওয়ার সময় যত বিপত্তি শুরু | কারণ এই সময় রাস্তায় যানবাহন বা বাস বন্ধ থাকে | অপর দিকে ট্যাক্সির ভাড়া প্রায় 5-6 গুণ বেড়ে যায় | এই বাড়তি ভাড়া বহন করা অনেক হাজির পক্ষেই বহন করা কষ্ট সাধ্য হয়ে পরে | এই জাগাতেই আপনাকে এজেন্ট এর সাথে আলাপ করে নিতে হবে প্...

হজ্জ্ব ২০২৬ অভিজ্ঞতা

  হজ্জ্ব ২০২৬ অভিজ্ঞতা  প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ও তার প্রতি লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিদেশে থাকার মন মানসিক থাকতে হবে  পালনে সহায়তা করেছেন। হজ্জের বিভিন্ন ধাপ গুলি সম্পন্ন করতে গিয়ে আমরা যেসব ভাল ও খারাব বিষয়গুলির সম্মুখীন হয়েছি তা পর্যায়ক্রমে তুলে ধরব ।  হয়তো বা আমার এই পোস্ট গুলি খারাব বিষয়গুলি থেকে এড়িয়ে চলতে আপনাকে সাহায্য করতে পারে। আরো সুন্দরভাবে হজ পালনে আপনাকে এগিয়ে রাখতে পারে।  মক্কায় পৌঁছে উমরা পালন মক্কায় পৌঁছে উমরা পালন কখন করবেন ? যারা নতুন বড় হজ্জে যান তাদের প্রধান এবং প্রথম কাজ হলো উমরা পালন করা বিশেষ করে তামাত্তুন হজ্জের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক | পৌঁছার পর আমরা হোটেল এ যাওয়ার পর একটু রেস্ট নেয়ার পর  মুয়াল্লেম সাহেব ভরা দুপুর বেলা আমাদের কাবা ঘর তাওয়াফ  ও সাফা মারওয়া সাই করতে নিয়ে যায়। বাইরের গরম সমন্ধে ধারণা না থাকায় আমরা মুয়াল্লেম সাহেব কে না করতে পারি নি | আমরা বাংলাদেশের মানুষ ৩০-৩৮ সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারি কিন্তু হটাৎ করে ৪২-৪৫ ডিগ্ৰী সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করা একটু কঠ...