হজ্জ্ব ২০২৬ অভিজ্ঞতা
হজ্জ্ব ২০২৬ অভিজ্ঞতা প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ও তার প্রতি লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে বিদেশে থাকার মন মানসিক থাকতে হবে পালনে সহায়তা করেছেন। হজ্জের বিভিন্ন ধাপ গুলি সম্পন্ন করতে গিয়ে আমরা যেসব ভাল ও খারাব বিষয়গুলির সম্মুখীন হয়েছি তা পর্যায়ক্রমে তুলে ধরব । হয়তো বা আমার এই পোস্ট গুলি খারাব বিষয়গুলি থেকে এড়িয়ে চলতে আপনাকে সাহায্য করতে পারে। আরো সুন্দরভাবে হজ পালনে আপনাকে এগিয়ে রাখতে পারে। মক্কায় পৌঁছে উমরা পালন মক্কায় পৌঁছে উমরা পালন কখন করবেন ? যারা নতুন বড় হজ্জে যান তাদের প্রধান এবং প্রথম কাজ হলো উমরা পালন করা বিশেষ করে তামাত্তুন হজ্জের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক | পৌঁছার পর আমরা হোটেল এ যাওয়ার পর একটু রেস্ট নেয়ার পর মুয়াল্লেম সাহেব ভরা দুপুর বেলা আমাদের কাবা ঘর তাওয়াফ ও সাফা মারওয়া সাই করতে নিয়ে যায়। বাইরের গরম সমন্ধে ধারণা না থাকায় আমরা মুয়াল্লেম সাহেব কে না করতে পারি নি | আমরা বাংলাদেশের মানুষ ৩০-৩৮ সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারি কিন্তু হটাৎ করে ৪২-৪৫ ডিগ্ৰী সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করা একটু কঠ...