কেন আমেরিকা ইরান আক্রমণ করে
মিস্টার ট্রাম্প তার স্টেটমেন্টে প্রায় প্রায় বলেন যে ইরান বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে মার্কিন নাগরিক ও ইস্রায়েল নাগরিকদের হত্যা করে থাকে। কিন্তু তিনি কি নিজেকে একবারও জিজ্ঞেস করেছেন কেন ইরান সেইটা করে থাকে ? অন্যান্য কারণগুলোর মধ্যে একটা প্রধান কারণ হলো ফিলিস্তিনিদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় আমেরিকা ও ইস্রায়েল এর বিরুধিতা। UN রেজুলেশন ১৮১ অনুযায়ী জাতিসংঘ জনসংখ্যার অনুপাতে দেশটিকে ভাগ না করে আমেরিকা ও তার পক্ষপাততুষ্ট 33 টি দেশ মিলে ইসরাইলকে বেশি ভূমি দিয়ে ইসরাইল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দেয় | আরব দেশগুলি ও পাকিস্তান সহ 13 টি দেশ এর বিরুধিতা করে | 10 টি দেশ ভোট দানে বিরত থাকে | 1947 সালের নভেম্বর মাসের 29 তারিখ এই ভাগের কাজটি সম্পাদন হয় | তখন থেকেই মধ্যপ্রাচ্যে ইহুদি ও ফিলিস্তিন মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয় | এরপর আমেরিকার ভেটো পাওয়ার এর জন্য সঠিক জন সংখ্যার ভিত্তিতে আরব রাষ্ট্র তথা ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে পারে নি | জাতিসংঘে বার...