ঢাকা ময়মসিংহ হাই ওয়ে সমস্যা
ঢাকা ময়মনসিংহঃ হাইওয়ে বিড়ম্বনা এখনো কাটছে না । গত অগাস্ট ২০২৬ এর ৭ তারিখ আমার পরিবার এর সদস্য রা ময়মনসিং থেকে বিকাল ৫ টা বাজে রওনা দেয় আর ঢাকায় পৌঁছে রাত ১টার সময় । ২ ঘন্টার রাস্তা কেন ৮ ঘন্টা লাগলো ? এটা জানার জন্য আমি ৯৯৯ এ ফোন দিয়েছিলাম , তারা আমাকে ত্রিশাল থানার ডিউটি অফিসার এর সাথে লিংক করিয়ে দেয় । ডিউটি অফিসার বলে যে সাপ্তাহিক ছুটির জন্য যানবাহনের অনেক চাপ তাই রাস্তায় জ্যাম রয়েছে । পুলিশ অফিসার তার থানা এলাকার মধ্যে যা দেখেছে তাই বলেছে । সে বললো পুলিশ কাজ করছে তার এলাকায় জ্যাম কমানোর জন্য । আসলেই কি পুলিশ কাজ করছে ত্রিশাল থানার পুলিশ ? ময়মনসিংহঃ থেকে বৈলর পর্যন্ত আসতে ময়মনসিংহঃ সদর ও ত্রিশাল দুই থানার পুলিশ রাস্তায় শৃঙ্খলা ও যানবাহনের গতি ঠিক রাখতে দায়ী । তাহলে ময়মনসিংহঃ থেকে বৈলর পর্যন্ত আসতেই ২ ঘন্টা লাগে কি ভাবে ? এইরকম ভাবে প্রতিটি থানার পুলিশ যদি আসলেই কাজ করতো তার নিজ নিজ এলাকায় তাহলে কি...