শুক্রবার জুমার নামাজ পড়তে বাধা
২০২৬ সালের হজ্জের সময় শুক্রবার জুমার নামাজ পড়তে সৌদি পুলিশের বাধা পবিত্র শহর মক্কায় অবস্থিত ঘরের আশে পাশে থেকেও আপনি কল্পনা করতে পারেন যে সৌদি পুলিশ তথা সৌদি সরকার হাজ্জীদের শুক্রবারের নামাজ পড়তে বাধা দেয়? হ্যাঁ ২০২৬ সালের হজ্জে তাই হয়েছে। আমাদেরকে হোটেল এ অবরুদ্ধ করে রাখা হয়। হোটেল থেকে বের হতে দেয় নি পুলিশ। হোটেল এর সামনে থেকে কাবা ঘরে যাওয়ার সব রাস্তা ব্লক করে রাখে সকাল ১০ টা থেকে। এটা সৌদি সরকারের সম্পূর্ণ ব্যার্থতা যে হয়ত বা তারা হাজ্জীদের জায়গার সংকুলান করতে পারে নি। হজ্জের সময় সারা বিশ্ব থেকে যেহেতু অনেক মুসলমান ভাই বোনেরা আসেন কাবা ঘর তাওয়াফ করতে সেই জন্য তাদের জুমার নামাজ এর জন্য বিশেষ ব্যবস্থা থাকা উচিৎ | কাবার আশে পাশে খোলা জায়গায় পর্যাপ্ত AC , শেড ও কার্পেট এর যোগান দিলে হাজিরা সহজেই কাবার আশেপাশে জুমার নামাজ পড়তে পারে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সৌদি সরকারের সে বেপারে কার্পণ্য লক্ষ্য করা গেছে | পর্যাপ্ত ব্যাবস্থাপনা না থাকায় তারা হাজীদের হোটেল থেকে বের হতে দেয় নি ২০২৬ সালের হজ্জে...