সৌদিতে হাজ্জীদের জন্য জরুরি মেডিকেল সুবিধার অভাব

হজ্জের সময় আমরা যখন মুজদালিফা থেকে ট্রেনে উঠার জন্য লাইন এ দাঁড়াই তখন দেখলাম পাকিস্তান এর এক হাজি  অজ্ঞান হয়ে পরে গেছে। তখন তার সাহায্যের জন্য অন্যান্য পাকিস্তানী হাজ্জিরা পুলিশকে অনুরুধ করছে সাহায্যের জন্য কিন্তু সৌদি পুলিশ তাদেরকে কোন সাহায্য করছে না। 

২০২৬ সালে বাংলাদেশিদের জন্য চারদিকে মুজদালিফার  পাহাড় বেষ্টিত উপত্যকায় থাকার ব্যবস্থা করে। সাথে পাকিস্তানী হাজ্জিরাও ছিল। চারদিকে পাহাড় বেষ্টিত থাকায় বাতাস ছিল না। টয়লেট ব্যাবস্থাও ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম। টয়লেটে গিয়ে ১ ঘন্টা পর্যন্ত লাইন এ দাঁড়িয়ে থাকতে হতো। তাই বেশিরভাগ হাজ্জিরা রাতে ঘুমাতে পারে না মুজদালিফায়।  

হাজ্জীদের থেকে প্রাপ্ত অর্থ সৌদি সরকারের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস হলেও হাজ্জীদের নিরাপত্তা, স্বাস্থ সেবা, ও দ্রুত রেসকিউ টীম সরবরাহ করছে না সৌদি হজ কর্তৃপক্ষ । আমার ওই দেখা ঘটনায় মনে হলো এখানে জরুরি হেলিকপ্টার সেবা থাকলে অসুস্থ হাজীদের সেবা দেয়া সহজ হতো। ২০২৬ এ এই সেবা আমার চোখে পরে নি। আমরা আশা করবো সৌদি সরকার সামনের হজগুলুতে দ্রুত রেসকিউ সুবিধার আওতায় মেডিকেল হেলকপ্টার সরবরাহ করবেন। এতে হাজ্জীদের স্বাস্থ সেবা নিশ্চিত হবে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Root Cause of Middle East Conflict

ISO 27001 Certification in Bangladesh

আমেরিকা ইস্রায়েল ও ইরান যুদ্ধ ২০২৬