China and Russia's Role to stop Iran US War
যেহেতু যুদ্ধবিরতির চুক্তিতে স্পষ্ট লিখা আছে যে লেবানন এর অন্তর্ভুক্ত কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সরাসরি অস্বীকার করছে যে, ইহা চুক্তিতে নাই | তাহলে হয় চুক্তি না দেখেই ঘোষণা দিয়েছে যে 2 সপ্তাহের যুদ্ধ বিরতি অথবা দেখেও মিথ্যা কথা বলছে বা অস্বীকার করছে | বিশ্বের এক নম্বর শক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট এর কাছ থেকে এই ধরণের কমেন্টস সত্যি বিশ্বকে হতবাক করছে | আমেরিকার মান সম্মান ধ্বংস করে দিচ্ছে |
আমেরিকা চাচ্ছে তার এজেন্ট ইসরাইলকে দিয়ে মধপ্রাচ্যে তার কলোনিয়াল রুল প্রতিষ্টা করার জন্য | ব্রিটিশরা সুচ হিসাবে ঢুকিয়েছে এখন ফাল হয়ে বেরুতে চাচ্ছে আমেরিকার সহায়তায় | জোড় করে বোমা মেরে বিভিন্ন ঘোষ্ঠীর নাম করে অসহায় সাধারণ মানুষকে হত্যা করে চলেছে আমেরিকা ও ইস্রায়েল | আর অন্যান্য শক্তিশালী দেশগুলো চেয়ে চেয়ে দেখছে এই মর্মান্তিক দৃশ্য |এরচেয়ে লজ্জাজনক আর কি হতে পারে |
আরও লজ্জাজনক ব্যাপার হলো চীন ও রাশিয়ার নীরবতা | ফিলিস্তিন,ইরান, লেবানন, সিরিয়া সব প্রতিবেশী দেশ জোড়পূর্বক দখল করে ইস্রায়েল তার সাম্রাজ্য সম্প্রসারণ করতে যাচ্ছে | আর আমাদের দুই পরাশক্তি চীন ও রাশিয়া কাপুরুষের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে, ইহা সত্যি এশিয়ানদের হতাশ করে তুলছে | চীন ও রাশিয়ার মনে রাখা দরকার যে এশিয়ান দেশগুলি তাদের বড় ব্যাবসায়িক পার্টনার | তাদের বিপদে আপদে তাদের সাহায্য করা দরকার |
আমেরিকার চেয়েও সভ্ভতার দিক দিয়ে ইরান অনেক পুরাতন | সেই হাজার হাজার বছরের সভ্ভতাকে আমেরিকা বোমা মেরে একের পর এক শিক্ষা সংস্কৃতির কেন্দ্র বিশবিদ্যালয় গুলি গুড়িয়ে দিচ্ছে | সাধারণ জনগণের জন্য নির্মিত ব্রিজ, বিদ্যুৎ কেন্দ্র, ওয়াটার ডেসিলিন্যাশন প্লান্ট একের পর এক বিমান হামলা চালিয়ে ধ্বংস যজ্ঞ চালিয়ে যাচ্ছে. আর প্রতিবেশী হয়েও তাকে কেও থামাতে আসছে না |
তাহলে মানুষ হয়েও আমাদের মানবিক গুণাবলী কি হারিয়ে ফেলছি? আমরা কি পশুত্বের দিকে ধাবিত হচ্ছি নাকি পশুর চেয়েও নিচে নেমে যাচ্ছি ?
লোহা গলাতে হলে উত্তপ্ত করতে হয় ও পরে হেমার দিয়ে পিটাতে হয় | তাই আমেরিকা কে শায়েস্তা করতে হলে চীন ও রাশিয়াকে উত্তপ্ত হতে হবে ও তার আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে জাপিয়ে পড়তে হবে | এশিয়ার জলসীমা ব্যবহার করে বিমান ঘাঁটি গেড়ে মার্কিন জলদস্যুরা সব লোট করার জন্য অরাজকতা চালিয়ে যাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের উপর | আর দুই পরাশক্তি তাকে তারা করছে না বিষয়টি সত্যি হতাশার |
আমরা আশা করবো চীন ও রাশিয়া এই বেপারে এগিয়ে আসবে সাথে তুরস্ক ও পাকিস্তানকে সাথে নিবে | আমরা চাইনা সবচেয়ে পুরাতন একটি সভ্ভতাকে মাটিতে মিশিয়ে দিয়ে এশিয়ার তেল সম্পদ লোট করে নিয়ে যাক একটি ডাকাত দল | তা কিছুতেই মেনে নেয়া যায় না |
আর দেরি করার সময় নাই | ইরাকের মতো ল্যান্ড ইনভেশন শুরু করার আগেই আমেরিকাকে এশিয়া থেকে তাড়াতে হবে | অন্যথায় পরে এই নীরবতার ও কাপুরুষতার ফল ভোগ করতে হবে সব এশিয়ান রাষ্ট্র গুলুকে |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন